আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে পরপর মৃত্যুর ঘটনায় উত্তেজনা, বিক্ষোভে সামিল মৃতের পরিবারের সদস্যরা! হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি ও টাকা আদায়ের অভিযোগ
প্রকাশকাল: 16 Nov 2026, 05:15 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
আসানসোল : আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল। পরপর মৃত্যুর ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন মৃতদের পরিবারের সদস্যরা। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার নামে অতিরিক্ত টাকা দাবি এবং টাকা না দিলে চিকিৎসা বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা করাতে গেলে বারবার টাকার দাবি করা হচ্ছে। তাঁদের দাবি, নির্ধারিত টাকা জমা না দেওয়া পর্যন্ত চিকিৎসা বন্ধ রাখার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। শুধু তাই নয়, মৃত্যুর পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন।
পরিবারের সদস্যদের আরও অভিযোগ, হাসপাতালের দাবি মতো টাকা দিতে পারলে মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু টাকা দিতে না পারলে অথবা দাবিকৃত টাকা কমানোর অনুরোধ জানালেই মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়ার কথা বলা হচ্ছে বলে অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করেই হাসপাতাল চত্বরে শুরু হয় বিক্ষোভ। পরিবারের সদস্যদের ক্ষোভ ও উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। হাসপাতাল চত্বর কার্যত পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায়।
তবে পরিবারের তরফে ওঠা এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এবং প্রশাসনের তরফে এই বিষয়ে কী পদক্ষেপ করা হচ্ছে, সেদিকেই এখন নজর।
প্রশ্ন উঠছে, চিকিৎসা পরিষেবার নামে আর্থিক চাপের অভিযোগ কতটা সত্য? পরপর মৃত্যুর ঘটনায় হাসপাতালের ভূমিকা খতিয়ে দেখা হবে কি? এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন ক্ষুব্ধ পরিবারের সদস্যরা।