দুর্গাপুরের গোপালপুর উত্তরপাড়ায় মাদক কারবারের প্রতিবাদ ঘিরে সংঘর্ষ, মহিলাদের মাথা ফাটল! ধারালো অস্ত্রের কোপে জখম একাধিক - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

দুর্গাপুরের গোপালপুর উত্তরপাড়ায় মাদক কারবারের প্রতিবাদ ঘিরে সংঘর্ষ, মহিলাদের মাথা ফাটল! ধারালো অস্ত্রের কোপে জখম একাধিক

প্রকাশকাল: 16 Nov 2026, 03:54 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
দুর্গাপুর: মদ, গাঁজা ও ব্রাউন সুগারের আসর বসার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত দুর্গাপুরের গোপালপুর উত্তরপাড়া। মাদক সেবন ও কারবারের প্রতিবাদ করতে গিয়েই আক্রান্ত হতে হয়েছে সাধারণ মানুষকে বলে অভিযোগ। দুই পক্ষের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন একাধিক ব্যক্তি। মাথা ফেটেছে বেশ কয়েকজন মহিলার। ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন আরও এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।





স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুর উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই মদ, গাঁজা ও ব্রাউন সুগারের আসর বসার অভিযোগ উঠছিল। এই নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ, ওই কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরবর্তীতে সেই বচসাই সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে বেশ কয়েকজন মহিলা আক্রান্ত হন। তাঁদের মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা গিয়েছে। পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে জখম হন আরও এক ব্যক্তি।





এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আপাতত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।





অন্যদিকে, ঘটনার পরেই পুলিশের ভূমিকা নিয়ে সরব হন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে কড়া পদক্ষেপ করার বার্তা দেন। তাঁর হুঁশিয়ারি, আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে পুলিশকে কীভাবে কাজ করাতে হয়, তা তাঁদের জানা আছে।





তবে এলাকায় মাদক কারবারের অভিযোগ এবং সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে কি না, সে দিকেই এখন নজর। ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।





উল্লেখ্য, মাদক কারবার সংক্রান্ত অভিযোগগুলি এখনও অভিযোগের পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন: