প্রায় এক কোটি টাকার সোনার ঘড়ি শিরডি সাই বাবাকে দান! মানত পূরণে নজিরবিহীন উপহার মুম্বইয়ের ভক্তের
প্রকাশকাল: 13 Nov 2026, 02:29 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
সাই বাবার কৃপায় জীবনে সুদিন ফিরেছে। আর সেই বিশ্বাস ও কৃতজ্ঞতা থেকেই শিরডির সাই বাবাকে প্রায় এক কোটি টাকা মূল্যের একটি সোনার ঘড়ি অর্পণ করলেন মুম্বইয়ের এক ভক্ত। নিজের মানত পূরণ করতেই এই অভিনব উপহার দিয়েছেন ওই ভক্ত। তবে দাতা পরিবার নিজেদের পরিচয় প্রকাশ্যে আনতে চাননি।
জানা গিয়েছে, একসময় সাই বাবার কাছে প্রার্থনা করে ওই ভক্ত মনে মনে মানত করেছিলেন, জীবনে সুসময় ফিরলে বাবাকে একটি সোনার ঘড়ি উপহার দেবেন। সেই ইচ্ছা পূরণ হওয়ায় পরিবার-সহ শিরডিতে এসে মানত রক্ষা করেন তিনি।
ঘড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৬৬৯.২২০ গ্রাম ১৮ ক্যারেট সোনা, ৩১৯.৭২০ গ্রাম ৯২৫ বিশুদ্ধ রুপো এবং ৩০০ ক্যারেট রঙিন পাথর। ঘড়িটি তৈরিতে মোট খরচ হয়েছে ৯৪ লক্ষ ৮৬ হাজার ৭৭০ টাকা।
ঘড়িটির কারুকার্যও বিশেষ আকর্ষণীয়। ডায়ালের চারপাশে রয়েছে সূক্ষ্ম নকশা। ১২টার কাঁটার কাছে খোদাই করা হয়েছে দুটি সুন্দর ময়ূর। একইভাবে ৬টার জায়গাতেও রয়েছে আরও দুটি ময়ূরের শিল্পকর্ম। ময়ূরগুলিতে সোনার কারুকাজ ঘড়িটির সৌন্দর্য আরও বাড়িয়েছে। ফলে এটি শুধুমাত্র সময় দেখার যন্ত্র নয়, বরং এক অনন্য স্বর্ণশিল্পকর্ম।
সাই বাবা সংস্থানের সিইও গোরক্ষ গাদিলকর জানিয়েছেন, মুম্বইয়ের ওই ভক্ত তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ভক্তিভরে প্রায় এক কোটি টাকা মূল্যের ঘড়িটি দান করেছেন। ঘড়িটি সাই বাবার সমাধি মন্দিরে স্থাপন করা হবে। ফলে শিরডিতে দর্শনে আসা লক্ষ লক্ষ ভক্ত এই বিশেষ উপহার দেখার সুযোগ পাবেন।
উল্লেখ্য, এর আগেও সাই বাবার সিংহাসন, মন্দিরের চূড়া, পোশাক এবং পুজোর বিভিন্ন সামগ্রী হিসেবে ভক্তরা সোনা-সহ মূল্যবান সামগ্রী দান করেছেন। তবে এই সোনার ঘড়ি দানের পিছনে রয়েছে এক ভক্তের ব্যক্তিগত মানত ও বিশ্বাসের গল্প।
মুম্বই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের শিরডিতে অবস্থিত সাই বাবার সমাধি মন্দির। সারা বছরই দেশ-বিদেশের অসংখ্য ভক্ত এই মন্দিরে দর্শনের জন্য ভিড় করেন। এবার সেই মন্দিরের অন্যতম আকর্ষণ হতে চলেছে প্রায় এক কোটি টাকা মূল্যের এই সোনার ঘড়ি।