শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’! মাঝরাতে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা, বাংলায় কি ভারী বৃষ্টি?
প্রকাশকাল: 02 Nov 2026, 12:29 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) গভীর রাত থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সম্ভাব্য ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে।
তবে ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে উদ্বেগ থাকলেও আপাতত স্বস্তিতে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মুরাসুর সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা কম। যদিও সোমবার ও মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মুরাসু?
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়। সোমবার সকাল সাড়ে ৫টা নাগাদ ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার রাত ১১টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার ভোর ৪টের মধ্যে নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে মুরাসু। ওঙ্গোলের কাছাকাছি ল্যান্ডফলের সম্ভাবনাও রয়েছে।
বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না থাকলেও মুরাসুর প্রভাবে বাংলার আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও সোমবার ও মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাঃ
ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। সেই কারণে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ ওড়িশা উপকূলে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বুধবার থেকে উন্নতি হবে আবহাওয়ারঃ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে। আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই।
সব মিলিয়ে, প্রবল ঘূর্ণিঝড় মুরাসুকে ঘিরে অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা বাড়লেও আপাতত বড়সড় বিপদের আশঙ্কা নেই বাংলায়। তবে আগামী কয়েক দিন আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি।