একসঙ্গে পাঁচ পরিবর্তনের সম্ভাবনা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে ভারতের একাদশে কারা?
প্রকাশকাল: 31 Oct 2026, 03:15 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
IND vs NZ 5th T20: সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে ভারত। তবে চতুর্থ ম্যাচে বড় ব্যবধানে হারের পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি দলের বেঞ্চ শক্তি যাচাই করতে পারে টিম ম্যানেজমেন্ট। সম্ভাব্য একাদশে পাঁচটি পরিবর্তনের ইঙ্গিত!
নিজস্ব প্রতিবেদন, ৩১ অক্টোবর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রবিবার হ্যামিল্টনের সেডন পার্কে মুখোমুখি হতে চলেছে ভারত। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ইতিমধ্যেই ট্রফি নিজেদের দখলে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে চতুর্থ ম্যাচে বড় ব্যবধানে হারের পর শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজ শেষ করাই লক্ষ্য থাকবে ভারতীয় দলের।
সেই লক্ষ্যেই পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতীয় প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে যাঁরা প্রথম চারটি ম্যাচে সুযোগ পাননি, তাঁদের মাঠে নামানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।
কুলদীপ ও বরুণের প্রত্যাবর্তনের সম্ভাবনাঃ
ভারতের দুই গুরুত্বপূর্ণ স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী এখনও পর্যন্ত এই সিরিজে খেলার সুযোগ পাননি। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে তাঁদের পরীক্ষা করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি অলরাউন্ডার শিবম দুবে এবং অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকেও একাদশে ফেরানোর সম্ভাবনা রয়েছে।
নীতীশের পরিবর্তে শিবম দুবে?
চতুর্থ টি-টোয়েন্টিতে নীতীশ কুমার রেড্ডির বোলিং পারফরম্যান্স বিশেষ নজর কেড়েছিল। নিউজিল্যান্ডের ব্যাটাররা তাঁর এক ওভার থেকে ৩২ রান তুলে নেন। ব্যাট হাতে ১০ বলে ২১ রান করলেও বোলিংয়ের ব্যর্থতা আলোচনায় এসেছে। ফলে পঞ্চম ম্যাচে তাঁর পরিবর্তে শিবম দুবেকে সুযোগ দেওয়া হতে পারে।
ফিরতে পারেন ভুবনেশ্বর কুমারঃ
সিরিজের প্রথম তিনটি ম্যাচ খেললেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি ভুবনেশ্বর কুমার। তিন ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র একটি উইকেট। চতুর্থ ম্যাচে বাদ পড়লেও শেষ ম্যাচে তাঁকে ফের সুযোগ দেওয়া হতে পারে। অভিজ্ঞ এই পেসারের কাছে নিজের ছন্দ ফিরে পাওয়ার সুযোগ থাকবে।
বৈভব সূর্যবংশীকে নিয়েও জল্পনা
ব্যাটিং বিভাগে সবচেয়ে বড় চমক হতে পারেন ১৫ বছরের তরুণ বৈভব সূর্যবংশী। তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিংয়ের পরও চতুর্থ ম্যাচে তাঁকে বাইরে রাখা হয়েছিল। এবার অভিষেক শর্মা অথবা সঞ্জু স্যামসনের মধ্যে কাউকে বিশ্রাম দিয়ে বৈভবকে ফেরানো হতে পারে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ:
1. অভিষেক শর্মা
2. বৈভব সূর্যবংশী
3. ঈশান কিষাণ (উইকেটকিপার)
4. শ্রেয়স আইয়ার (অধিনায়ক)
5. তিলক বর্মা
6. শিবম দুবে
7. নমন ধীর
8. ভুবনেশ্বর কুমার
9. কুলদীপ যাদব
10. মায়াঙ্ক যাদব
11. বরুণ চক্রবর্তী
তবে এই একাদশ সম্পূর্ণভাবে সম্ভাব্য। ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের চূড়ান্ত সিদ্ধান্তের উপরই নির্ভর করবে কারা মাঠে নামবেন। সিরিজ জয়ের পর শেষ ম্যাচে ভারত কতটা নতুনদের সুযোগ দেয়, এখন সেটাই দেখার।