নেপাল বন্যা: ৫,২৮৫ জন এখনও নিখোঁজ, ১৮৯ ভারতীয়
প্রকাশকাল: 08 Oct 2026, 02:13 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
নেপাল বন্যা: ৫,২৮৫ জন এখনও নিখোঁজ, ১৮৯ ভারতীয়
নেপালে ভয়াবহ হড়পা বন্যার ৪০ দিন পরও নিখোঁজ হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে উদ্ধার ও অনুসন্ধান চালানোর পর এবার অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। একই সঙ্গে নিখোঁজদের ‘মৃত’ ঘোষণা করার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।
গত ২৬ অগাস্ট হিমবাহ ভেঙে ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে আকস্মিক বন্যা নেমে আসে। ভয়াবহ সেই দুর্যোগে এখনও পর্যন্ত ১,৪৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ৫,২৮৫ জন এখনও নিখোঁজ।
নিখোঁজদের মধ্যে ৩৬টি দেশের ৬০৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক। এখনও পর্যন্ত ১৮৯ জন ভারতীয়ের কোনও সন্ধান মেলেনি।
ভারতীয় নিখোঁজদের মধ্যে রয়েছেন—
তামিলনাড়ু: ৮৫ জন
পশ্চিমবঙ্গ: ৩৭ জন
গুজরাট: ৩০ জন
তেলেঙ্গানা: ২৫ জন
উত্তরপ্রদেশ: ২২ জন
কর্ণাটক: ১৩ জন
অন্ধ্রপ্রদেশ: ১৩ জন
বিহার: ১২ জন
মহারাষ্ট্র: ১০ জন
ওড়িশা: ৪ জন
বিদেশি নিখোঁজদের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৫ জন, মালয়েশিয়ার ৫৫ জন, ইউক্রেনের ৫৪ জন, চিনের ৩৭ জন, অস্ট্রেলিয়ার ৩৩ জন, লাটভিয়ার ৩৩ জন, ব্রিটেনের ৩২ জন এবং কানাডার ৩০ জন রয়েছেন। নেপালের ১৮৮ জন নাগরিকও এখনও নিখোঁজ।
উদ্ধার অভিযানে অবশ্য একাধিক অলৌকিক উদ্ধারের ঘটনাও সামনে এসেছে। দুর্যোগের ৯-১০ দিন পরেও ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষকে উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে প্রায় ১৩,৭৯৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এখন উদ্ধার অভিযান বন্ধ করে নেপাল সরকার পুনর্গঠন ও পুনর্বাসনের দিকে নজর দিতে চাইছে। পাশাপাশি বিমা-সহ বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নিখোঁজ ব্যক্তিদের ‘মৃত’ ঘোষণা করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নেপালের প্রায় ৩৫,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। রাস্তা, সেতু, বাড়িঘর, সরকারি অফিস এবং ১২টি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা দেশ পুনর্গঠনে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে বলে অনুমান করা হচ্ছে।