হরমনপ্রীত কৌরকে নিয়ে বড় সিদ্ধান্ত, ভারতীয় মহিলা ক্রিকেটে নেতৃত্বে পালাবদল - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
খেলাধুলা

হরমনপ্রীত কৌরকে নিয়ে বড় সিদ্ধান্ত, ভারতীয় মহিলা ক্রিকেটে নেতৃত্বে পালাবদল

প্রকাশকাল: 06 Oct 2026, 12:09 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
কলকাতা: ভারতীয় মহিলা ক্রিকেটে বড়সড় পরিবর্তন। দীর্ঘদিনের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভারতের সব ধরনের ক্রিকেটে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। মঙ্গলবার সকালে নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।


হরমনপ্রীতের কথায়, দলের প্রতি অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার অধিনায়কত্বের চাপ সরিয়ে শুধুমাত্র ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই খেলতে চান তিনি।


সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাফল্যের মধ্যেই এল এই ঘোষণা। কয়েক দিন আগেই এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জিতেছে ভারত। তার আগে বিশ্বকাপও ভারতের ঝুলিতে এসেছে। এমন সাফল্যের পরেই অধিনায়কত্ব থেকে হরমনপ্রীতের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করছে।


জানা গিয়েছে, কয়েক দিন আগে গুয়াহাটিতে বিসিসিআইয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা এবং কোচ অমল মজুমদার। সেই বৈঠকের পরেই হরমনপ্রীতের এই সিদ্ধান্ত সামনে এল।


হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দেওয়ার পর এবার তাঁর ভূমিকা বদলাতে চলেছে। ফলে আগামী দিনে ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক কে হন, সেদিকেই নজর ক্রিকেটমহলের।

শেয়ার করুন: