যন্তর মন্তরে বিক্ষোভের আগেই গ্রেফতারির আশঙ্কা, কেন্দ্রকে হুঁশিয়ারি সিজেপি নেতাদের
প্রকাশকাল: 05 Oct 2026, 12:07 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ একাধিক দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই কর্মসূচির আগেই দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিজেপি নেতারা।
রবিবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করে সিজেপি নেতা সৌরভ দাস দাবি করেন, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, তাঁকে এবং দলের অন্যান্য নেতাদের গ্রেফতারের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। তাঁর অভিযোগ, এই ধরনের পদক্ষেপ করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। তিনি জানান, প্রয়োজনে তাঁরা জেলে যেতেও প্রস্তুত।
এর পরেই সমাজমাধ্যমে সরব হন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে তিনি লেখেন, “কত জনকে গ্রেফতার করবেন, অমিত শাহ? ১০ অক্টোবর যন্তর মন্তরে গোটা দেশ আসবে।”
জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এ অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে সিজেপি। গত ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কে সংগঠনের ডাকে বড় জমায়েত হয়। সেখান থেকেই দীপকে ‘দিল্লি চলো’র ডাক দেন। তিনি হুঁশিয়ারি দেন, দিল্লি পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করলে যেখানে আটকানো হবে, সেখানেই ‘যন্তর মন্তর’ তৈরি করে আন্দোলন চালানো হবে।
সিজেপির অভিযোগ, SIR-এর মাধ্যমে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, এর ফলে বিজেপি রাজনৈতিক ভাবে সুবিধা পেতে পারে। নির্বাচন কমিশন অবশ্য এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদেও দিল্লিতে আন্দোলন করেছিল সিজেপি। যন্তর মন্তরে তাদের কর্মসূচিকে সমর্থন জানিয়েছিলেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। এবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবরের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।